ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব? (কার্যকরী ১০টি উপায়)

 ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব? আসুন জেনে নেয়া যাক; ডিজিটাল মার্কেটিং এমন একটা বিষয় যা পুরোটাই অনলাইন বা ইন্টারনেট কেন্দ্রিক। আর আমরা মোটামুটি সবাই জানি যে, বর্তমানে ইন্টারনেটে পাওয়া যায়না এমন কিছু নেই বল্লেই চলে। তাই এই পোস্টটিতে ইন্টারনেট থেকে কিভাবে ডিজিটাল মার্কেটিং শিক্ষা যায় তা নিয়েই বেশি আলোচনা করা হবে।

বর্তমান সময়ে অনলাইনে শিক্ষা বাবস্থার অনেক উন্নতি হয়েছে। ছাত্রছাত্রিরা নিয়মিত অনলাইনে বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা বাড়িয়ে নিচ্ছে।

একাডেমিক শিক্ষার পাশাপাশি বর্তমানে অনলাইনে বিভিন্ন কাজ শিক্ষার তুমুল জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তাই অনলাইন থেকে কয়েকটি উপায়ে আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। সেরা ১০ টি উপায়ে অনলাইন থেকে ডিজিটাল মার্কেটিং শিক্ষা যায়।

ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব? (কার্যকরী ১০টি উপায়)

  1. সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
  2. অনলাইনে ব্লগ পড়ার দ্বারা।
  3. ইউটিউব ভিডিও দেখে।
  4. সরাসরি গুগল থেকে।
  5. ফ্রি কোর্স করার মাধ্যমে।
  6. প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে।
  7. প্রশ্নোত্তর সাইটের মাধ্যমে।
  8. অনলাইনে বই পড়ে।
  9. পি,ডি,এফ ফাইল পড়ে।
  10. ওয়েবিনারে জয়েন করে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব?

সোশ্যাল মিডিয়া বর্তমানে ইন্টারনেট দুনিয়ার সব থেকে বেশি জনপ্রিয় সেক্টর। এর মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ নানা ধরনের তথ্য আদান-প্রদান করতেছে। তেমনি ভাবে আমারা চাইলে সোশ্যাল মিডিয়াকে ব্যাবহার করে ডিজিটাল মার্কেটিং-সহ আর নানা কিছু শিখতে পারি।

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন-সহ প্রায় সকল সোশ্যাল মিডিয়াতেই আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। এই সকল সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল মার্কেটিং রিলেটেড পেজ এবং গ্রুপ খুজে তার সাথে নিয়মিত সংযুক্ত থাকুন। মানুষ কি কি বিষয় নিয়ে লেখালেখি করছে দেখতে থাকুন আর শিখতে থাকুন। কিছু না বুঝলে তাদের কাছে জিজ্ঞাসা করুন।

vসোশ্যাল মিডিয়াতে ডিজিটাল মার্কেটিং রিলেটেড পেজ ও গ্রুপ খুজে পেতে > ডিজিটাল মার্কেটিং গ্রুপ, ডিজিটাল মার্কেটিং পেজ, ডিজিটাল মার্কেটিং হেল্প, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং মাস্টারমাইন্ড  ইত্যাদি লিখে সার্চ করুন। তারপর অই সকল সাইটে যুক্ত হয়ে যান।

অনলাইনে ব্লগ পড়ে কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখব?

ডিজিটাল মার্কেটিং শেখার সবথেকে ভাল পদ্ধতি হল অনলাইনে ব্লগ পড়ে শিক্ষা। আপনাকে হয়তো এই সত্যি কথাটা কেউ বলবেনা। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে, ডিজিটাল মার্কেটিং শিখার সবথেকে ভাল উপায় কি? তাহলে আমি তাকে কিছু না ভেবেই বলবো- অনলাইনে ব্লগ পড়ার মাধ্যমে শিক্ষা।

অনলাইনে বেশিরভাগ ব্লগ ইংরেজিতে। তাই আপনি যদি ভালো ইংরেজি জানেন তাহলে খুব সহজেই অনলাইন থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। ওয়ার্ল্ডে অনেক বড় বড় ডিজিটাল মার্কেটার রয়েছে- যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে নিয়মিত তাদের ওয়েবসাইটে লিখালিখি করছে।

ডিজিটাল মার্কেটিং প্রতিনিয়ত একটা পরিবর্তনশীল বিষয়। সবথেকে মজার ব্যাপার হল আপনি ওয়ার্ল্ডের এই সকল মার্কেটারদের অনুসরন করলে সবসময় ডিজিটাল মার্কেটিং এর সকল পরিবর্তন সম্পর্কে অবগত থাকতে পারবেন। কারণ তারা তারা প্রতিনিয়ত বিভিন্ন আপডেট নিয়ে তাদের ব্লগে লিখা লিখি করে।

আপনার সুবিধার জন্য এখানে কয়েকটি ব্লগের নাম দিয়ে দিচ্ছি যেখান থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন।

  1. ব্যাকলিঙ্কো
  2. নীল প্যাটেল
  3. জেফবুলাস
  4. স্মার্ট ব্লগার
  5. ব্লগিং উইজার্ড
  6. সার্চ ইঞ্জিন জার্নাল
  7. কন্টেন্ট মার্কেটিং ইনস্টিটিউট
  8. মার্কেটার রাশেদ
  9. জেফ Goins
  10. কপিব্লগার
  11. সার্চ ইঞ্জিন ওয়াচ
  12. Ahrefs ব্লগ
  13. ইনচ্যান্টিং মার্কেটিং 
  14. সার্চ ইঞ্জিন ল্যান্ড
  15. ইয়োস্ট ব্লগ
  16. এসইও বুক
  17. মোজ ব্লগ

এছাড়াও আপনি চাইলে বাংলাতেও ডিজিটাল মার্কেটিং ব্লগ পড়তে পারেন। বর্তমানে বাংলায় অনেক ওয়েবসাইট রয়েছে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখা লিখি সুরু করেছে। আমার ওয়েবসাইটও নিয়মিত ভিসিট করতে পারেন। আমার সাইটে বাংলা ইংরেজি দুই ধরনের লেখাই পাবেন।

এছাড়াও বেশ কিছু নিউজ সাইট রয়েছে যেখানে আপনি প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক তথ্য প্রতিনিয়ত জানতে পারবেন। মোটকথা- ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যে কোন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন সম্পর্কে সর্বশেষ আপডেট পেতে আপনাকে উপরোক্ত সাইট গুলো প্রতিনিয়ত ভিজিট করতে হবে এবং তথ্য সংগ্রহ করতে হবে।

উপরোক্ত সাইট গুলো ছাড়াও নতুন নতুন সাইট খুজে পেতে জাস্ট গুগলে গিয়ে> ডিজিটাল মার্কেটিং ব্লগ, ডিজিটাল মার্কেটিং আপডেট, ডিজিটাল মার্কেটিং মাস্টারমাইন্ড, ডিজিটাল মার্কেটিং কেস স্টাডি, ডিজিটাল মার্কেটিং বাংলা ব্লগ, ডিজিটাল মার্কেটিং ইংলিশ ব্লগ, ডিজিটাল মার্কেটিং টিপস, ডিজিটাল মার্কেটিং লেটেস্ট আপডেট ইত্যাদি লিখে সার্চ করুন।

এই কীওয়ার্ড গুলো আপনি চাইলে ইংলিশে এবং বাংলাতে দুইভাবেই লিখে সার্চ করতে পারেন।  যাইহোক আশা করি আপনি বুঝে গেছেন যে কিভাবে অনলাইনে ব্লগ পড়ার মাধ্যমে কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখব।

ইউটিউব ভিডিও দেখে কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখব?

বর্তমানে ভিডিও শেয়ারিং এবং টিউটোরিয়াল বেসড ওয়েবসাইটর মাজে ইউটিউব হচ্ছে সবার শীর্ষে। প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ নানা ভাষায় নানা ধরণের টিউটোরিয়াল ভিডিও আপলোড করছে ইউটিউবে।

ডিজিটাল মার্কেটিং নিয়েও প্রচুর পরিমানে ইউটিউবে টিউটোরিয়াল আপলোড করা হচ্ছে। এগুলো দেখার মাধ্যমে আপনি খুব সহজেই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন।

বিশ্ব বিখ্যাত কিছু ইউটিউব চ্যানেল নিয়ে আমাদের ব্লগে পূর্বেই একটা লিস্ট পাবলিশ করা হয়েছে। আপনার সুবিধার জন্য এখানে পোস্টটি শেয়ার করে দেয়া হল https://www.facebook.com/Freelancer-Fahad-106147988471142




Comments

Popular posts from this blog

ডিজিটাল মার্কেটিং কি?